প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ২:২৬ PM ||
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৫, ৮:৫৪ AM
নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জেল ও জরিমান করছে ভ্রাম্যমান আদালত
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
রূপসায় অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুর ২ টায় রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, শিয়ালী পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের মেশিন জব্দ করেন।এ সময় ইয়ার আলী ফকিরের ছেলে মিশকাত ফকির(৪৫) কে গ্রেপ্তার করে মোবাইল কোর্টে মাধ্যমে ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ১৫ দিনের জেল ও বালু ক্রয়ের দায়ে মোকাররম নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই প্রদিপ সরকার, এ এস আই আজমির অভিযান পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন।
এ সময় ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম নন্দু ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১